ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১০ মে) ভোরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ২য় গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে সরাইল ফায়ার সার্ভিসের লিডার মো: রিয়াজ মাহমুদ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এরমধ্যে হার্ডওয়্যার, মোবাইল বিক্রয়, সার্ভিসিং ও সেলুনসহ আরও অনেক দোকান ছিলো।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

