ময়মনসিংহের নান্দাইলে প্রতিবেশীর টেঁটার আঘাতে যুবক নিহত

ময়মনসিংহের নান্দাইলে প্রতিবেশীর টেঁটার আঘাতে মো: এনামুল হক (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনামুলের ভাই মো: ফারুক মিয়া। বুধবার (১৩ মার্চ) বিকালে নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ভাটিচারিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত এনামুল ভাটিচারিয়া গ্রামের মো: আবদুল হেকিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী মো: আবুল ইসলামের সাথে এনামুল হকের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। প্রায় ৮ মাস আগে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় আবুল ইসলামের পরিবার এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ নিয়ে বিরোধ চরমে ছিলো।
ঘটনার দিন ২ পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে আবুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা দিয়ে এনামুল হককে আঘাত করে। এ সময় এনামুলের ভাই ফারুক তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে আবুল ইসলামের লোকজন। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় এনামুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের নান্দাইলে প্রতিবেশীর টেঁটার আঘাতে যুবক নিহত, এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাসানুর রহমান জানান, নিহত এনামুলের পরিবারের সঙ্গে আবুল ইসলামে পরিবারের জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। ২ পক্ষের মধ্যে কয়েকটি মামলা চলমান আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

