অন্বেষণ ডেস্ক :

ময়মনসিংহে ঘুষের টাকা ফেরত না দেওয়ায় ভূমি কর্মকর্তাকে পিটুনি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ময়মনসিংহে ঘুষের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভূমি উপসহকারী কর্মকর্তা মো: ছামিউল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জানুয়ারি) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর বাজারের মসলা মহলে এ ঘটনা ঘটে। আহত ছামিউল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভূমি অফিস ও সেবাগ্রহীতা সূত্রে জানা গেছে, ৩ মাস আগে ফুলবাড়িয়া মৌজার দেড় শতাংশ জমির ভূমি উন্নয়ন কর দিতে যান মো: শফিকুল ইসলাম। তার অভিযোগ, ফুলবাড়িয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা ৩ হাজার টাকা দাবি করেন। কথামতো টাকা দিয়ে আসেন তিনি। তবে ৩ মাস হলো করের রসিদ না দিয়ে তাকে ভূমি অফিসে ঘোরাতে থাকেন। সোমবার (২৯ জানুয়ারি) ইউনিয়ন ভূমি অফিস থেকে কাজ শেষে মো: ছামিউল ইসলাম উপজেলা ভূমি অফিসের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে শফিকুল ইসলাম তাকে দাঁড় করিয়ে বলেন হয় করের রসিদ দিন আর না হয় টাকা ফেরত দিন। এ নিয়ে একপর্যায়ে তাদের ২ জনের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় ছামিউল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসক।

ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করে আহত মো: ছামিউল ইসলাম বলেন, ৩ মাস আগে ভূমি উন্নয়ন কর দিতে আসলে শফিকুলকে অনলাইনে আবেদন করতে বলা হয়। এ বিষয় নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। সোমবার পৌর বাজার এলাকায় প্রকাশ্যে হামলা চালিয়ে মারধর করে মাথায় আঘাত করেছে বলে দাবি তার।

ময়মনসিংহে ঘুষের টাকা নিয়ে মারধরের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কাবেরী জালাল জানান, ভূমি উপসহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মামলা দায়ের করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...