ময়মনসিংহে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইসহ ৩ নিষ্পাপ শিশুর

ময়মনসিংহে পানিতে ডুবে দুই সহোদর ভাইসহ ৩ নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
নিহতরা শিশুরা হলো রামকৃষ্ণপুর গ্রামের মো: মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮), মো: রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও ছেলে মো: মেহেদী হাসান (৬)।
ময়মনসিংহে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহ সুলতান চৌধুরী জানান, ওই এলাকার একটি পুকুরের পাশে খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে ৩ শিশু পানিতে ডুবে যায়।
এ সময় স্থানীয় একজন লোক পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসমান অবস্থয় দখতে পান এবং তাকে তুলতে গিয়ে একে একে ৩ জন শিশুর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, পানিতে ডুবে ৩ নিষ্পাপ শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুব হৃদয় বিদারক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

