মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের

মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ৩টার দিকে ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা হলো, ওই এলাকার মো: গোলাম আজমের মেয়ে আফিয়া (৭) ও মো: গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া (৮)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু আফিয়া পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদ্রাসায় ১ম শ্রেণিতে ও একই মাদ্রাসায় গোলাম ফারুকের মেয়ে শিশু মাসপিয়া ২য় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

শিশু আফিয়া ও মাসপিয়া বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ২ জনকে উদ্ধার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে দুই চাচাতো বোনের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, একসঙ্গে দু’জন শিশুর মারা যাবার ঘটনাটি খুবই মর্মান্তিক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

