অন্বেষণ ডেস্ক :

মাদারীপুর সদরে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে ২ যুবক নিহত

বিশেষ সংবাদ

মাদারীপুর সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোলপ্লাজার সামনে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলারচর বালিকান্দি গ্রামের মোহাম্মদ বালির ছেলে মো: রিফাত বালি (২১) এবং একই ইউনিয়নের পূর্ব ছিলারচর গ্রামের মো: মোক্তার সরদারের ছেলে মো: মারুফ সরদার (২২)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে রিফাত ও মারুফ মোটরসাইকেল যোগে শহরের দিকে যাচ্ছিলেন। মাদারীপুর থেকে শরীয়তপুরগামী মহাসড়কের পখিরা এলাকার আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ১টি নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ যুবক রিফাত বালি ও মারুফ সরদার নসিমনের সঙ্গে ঝুলে যান।

এই অবস্থায়ও নসিমনটি চলতে থাকে। এতে সড়কের সাথে ঘর্ষণের ফলে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে ১ জনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা সড়কের ওপর পড়ে থাকে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার নূর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সড়কে পড়ে থাকা মরদেহ ২টি উদ্ধার করা হয়েছে। এর কিছুটা দূরেই দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়।

পরে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ২ জনের পকেটে থাকা মোবাইল ফোন অনুসন্ধান করে তাদের পরিচয় শনাক্ত করা হয়। ঘাতক নসিমনের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

মাদারীপুর সদরে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষের বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম মো: সালাউদ্দীন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ভরা মৌসুমেও ফসলের ভবিষ্যৎ নিয়ে...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের জন্য...

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।...

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড...

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি...

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে...