মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ২ সাইকেল আরোহী নিহত

মেহেরপুরে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় ২ বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ এপ্রিল) সকাল ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ২ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো: হাসান আলী (১৯)। সে চাঁদবিল গ্রামের সবজি ব্যবসায়ী মো: লিটন আলীর ছেলে। অপর ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো: রুহুল আমিন বলেন, হাসান আলীসহ ২ জন বাইসাইকেল করে চাঁদবিল গ্রাম থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস কাটার জন্য যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ১টি ট্রাক পেছন থেকে তাদের বাইসাকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে। ট্রাকচালক মো: বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ২ জন নিহতের বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কনি মিয়া বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রাকচালককে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

