যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিকরগাছা-মনিরামপুর মহাসড়কের পট্টি জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, উপজেলার মামুদকাটি এলাকার মমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪৫) ও রঘুনাথপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো: সবুজ হোসেন (২৫)। এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়ে গেছে চালক। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করেছেন।
প্রত্যক্ষদর্শী মুন্না জানান, আজ সন্ধ্যায় মোটরসাইকেলযোগে দুইজন ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। পথি-মধ্যে তাঁরা পট্টি মসজিদ পার হতেই অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে।

যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু‘র বিষয়ে মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে খেদাপাড়া ক্যাম্পের পুলিশ উপস্থিত আছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

