গুলি করে হত্যা, কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ

গুলি করে হত্যার পর এক কিশোরের মরদেহ নিয়ে গেছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর)। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত (১৫) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোরবেলা বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে নিহত কিশোরের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানিয়েছেন পরিবার।
নিহত জয়ন্ত উপজেলার লাহীড়ির ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের পুত্র। আহতরা হলেন, নিহত জয়ন্তের পিতা মহাদেব (৩৫) ও একই এলাকার দেবারুক (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক দালালের পরামর্শে অবৈধভাবে ভারতে প্রবেশের সম্মতি জ্ঞাপন করে ধনতলা ইউনিয়নের ১৮-২০ জনের একটি দল।
সোমবার ভোরে ধনতলা বিওপির ৩৯৩ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ওপাড়ের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলি লেগে তাদের মধ্যে জয়ন্ত নামে এক কিশোরের মৃত্যু হয়। এ সময় আরো দুজন আহত হলে পালিয়ে যান তারা।
এ বিষয়ে ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: তানজির আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি শুনেছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের বিষয়েও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

