রাজধানীর মোহাম্মদপুরে ৮২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রাজধানীর মোহাম্মদপুরে ৮২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) বিষটি নিশ্চিত করেছেন ডিবি-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আনিচ উদ্দীন। আটককৃতরা হলেন, মো: শাহিনুল ইসলাম প্রান্ত ও মো: জামাল মিয়া।
রাজধানীর মোহাম্মদপুরে ৮২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটকের বিষয়ে উপ-পুলিশ কমিশনার মো:আনিচ উদ্দীন জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড় নুর বিরিয়ানি হাউজের সামনে থেকে ৮২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসামিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে রাজধানীর শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। শুক্রবার (২৯ মার্চ) আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

