রাজধানীর সাভারে তেলের ট্রাক উল্টে ৪টি গাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ১

রাজধানীর সাভারে তেলের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশে থাকা প্রাইভেট কারসহ ৪টি গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (০২ এপ্রিল) ভোর ৫টার দিকে মহাসড়কের আরিচা-সাভারের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে বিশাল যানজটের সৃষ্টি হয়।
সাভার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: আলাউদ্দিন জানান, তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় এবং অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পেছনে থাকা ১টি প্রাইভেট কার ও ট্রাকসহ ৪টি গাড়িতে আগুন লেগে যায়।
এ সময় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দুর্ঘটনায় দগ্ধ ১ জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে ও ৩ জনকে দগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রাজধানীর সাভারে তেলের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসান জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি কোনো গাড়ির চালক ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

