রাজবাড়ীর সদরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু, আহত ১

রাজবাড়ীর সদরে আগুনে পুড়ে বরু খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তার ছোট ভাই মো: ইনু হোসেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে রাজবাড়ীর সদর উপজেলার শহিদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নিহত ওই বৃদ্ধার ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে পুড়ে বৃদ্ধা বরু খাতুন নিহত হয়েছেন। এ সময় বরু খাতুনকে বাঁচাতে গিয়ে তার ছোট ভাই ইনু হোসেন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা নিয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ১টি গরু আহতসহ ক্ষতিগ্রস্থ হয়েছে ২টি বসতঘর।

রাজবাড়ীর সদরে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এসআই) মো: মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় একজনের মৃত্যু ও একজন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ছাড়াও ১টি শোবার ঘর ও ১টি গরুর গোয়াল ঘর পুরে গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

