রাজশাহীর দুর্গাপুরে বন্ধুকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

রাজশাহীর দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থী বন্ধুকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় মো: শাহরিয়ার নাফিস নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আনুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন নাফিসের বন্ধু মাহাফুজ। আহত মাহফুজ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।নিহত শাহরিয়ার নাফিস বিজ্ঞান বিভাগের পালশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মাহফুজের ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু নাফিজের পরীক্ষা না থাকলেও সে নিজ বাড়ি থেকে তার বন্ধু মাহফুজকে মোটরসাইকেলযোগে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল।

পথে মধ্যে স্কুল মোড়ে পোঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ২ জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহরিয়ার নাফিসের মৃত্যু হয়। আর মাহফুজ গুরুতর আহত হয়।
রাজশাহীর দুর্গাপুরে বন্ধুকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নাফিজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

