রাস্তায় কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা থানায় ফেরত দিলেন শিক্ষার্থীরা

রাজশাহী শহরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৮ আগস্ট) ভোরের দিকে শহরের ভদ্রা এলাকার একটি গলি থেকে ব্যাগভর্তি টাকা পাওয়া যায়। এরপর বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থীরা শহরের বোয়ালিয়া মডেল থানায় গিয়ে টাকাগুলো জমা দেন।
খবর পেয়ে নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার শামসুল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন থানায় আসেন। এ সময় উভয়ের উপস্থিতিতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ শিক্ষার্থীদের নিকট থেকে ব্যাগসহ টাকাগুলো গ্রহণ করেন।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ জানান, নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন থানায় রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা জমা দিতে আসেন। তিনি আরও জানান, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শিক্ষার্থী আকাশ গণমাধ্যমে বলেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতভর শহরের ভদ্রা এলাকায় অবস্থান করছিলাম। পরে রাতের ডিউটি শেষে বাসায় ফেরার পথে এলাকার একটি ছাত্রাবাসের সামনের রাস্তা থেকে টাকার ব্যাগটি কুড়িয়ে পাই। পরে ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে ১ হাজার টাকার নোটের ১৮টি বান্ডিল। মোট টাকার পরিমাণ ১৮ লাখ। ব্যাগে একটি সোনালি রঙের ধাতব বস্তুও পাওয়া যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

