অন্বেষণ ডেস্ক :

শরীয়তপুরের নড়িয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

বিশেষ সংবাদ

শরীয়তপুরের নড়িয়ায় গলায় ওড়না পেঁচিয়ে ৯ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করছে। রং নম্বরে পরিচয়। এরপর মোবাইল ফোনেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে সেই প্রেমিকের সাথে রাত জেগে কথা বলতো স্কুল শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৫)। বিষয়টি তার মা জানতে পারলে মেয়েকে কথা বলতে নিষেধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। এতে রাগ-অভিমান করে আত্মহত্যা করে সুমাইয়া।

রবিবার (০৪ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত সুমাইয়া আক্তার বাড়ৈপাড়া গ্রামের মো: ইমান মোল্লা ও মোছা: ইসমতারা বেগম দম্পত্তির মেয়ে। সুমাইয়া পন্ডিতসার শহীদ নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জের তালহা নামের এক ছেলের সাথে সুমাইয়ার রং নম্বরে পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমের সম্পর্ক পর্যন্ত গড়ায়। প্রেমিক তালহার সাথে মোবাইল ফোনে কথা বলা নিয়ে শনিবার (০৩ জানুয়ারি) রাতে সুমাইয়ার সাথে তার মা ইসমতারার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমাইয়ার ব্যবহৃত মোবাইলটি ভেঙে ফেলেন তার মা। সকালে সুমাইয়ার মা চিকিৎসার প্রয়োজনে স্থানীয় একটি হাসপাতালে যান। আর সুমাইয়ার ছোট ২ ভাই এবং বোন স্কুল চলে যায়। এমন সময় বাড়িতে কেউ না থাকায় একা ঘরে সুমাইয়া ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশী ও তার পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

শরীয়তপুরের নড়িয়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বিষয়ে নড়িয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল এখনো পুরোপুরি বিতরণ...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে...