শরীয়তপুর সদরে অটোরিকশা খাদে পড়ে যুবকের মৃত্যু

শরীয়তপুর সদরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো: নিরব মাদবর (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চর চিকন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব মাদবর চিকন্দী ইউনিয়নের আবুড়া গ্রামের মো: ইসহাক মাদবরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে ভাগনির বিয়েতে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পরিবারের সদস্যদের নিয়ে জাজিরা উপজেলার গঙ্গানগর এলাকায় যাচ্ছিলেন। পথে মধ্যে চর চিকন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন নীরব। তাকে দ্রুত গুরতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুর সদরে অটোরিকশা খাদে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পালং থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

