শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক হলেন ডিপজল

শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে নতুন সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। শনিবার (২০ এপ্রিল) সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার মো: খোরশেদ আলম খসরু।
মিশা সওদাগর ২৬৫টি ভোট পেয়েছেন। অন্যদিকে মাহমুদ কলি ১৭০টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আর অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ২২৫টি ভোট পেয়েছেন। অপরদিকে নিপুণ আক্তার ২০৯টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
মাসুম পারভেজ রুবেল সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ২৩১ ভোট পেয়ে, ও ডি এ তায়েব পেয়েছেন ২৩৪ ভোট। আরমান সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ২৩৭ ভোট পেয়ে, জয় চৌধুরী সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন ২৫৫ ভোট পেয়ে, আলেকজান্ডার বো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন ২৯৬ ভোট পেয়ে, জ্যাকি আলমগীর দফতর ও প্রচার সম্পাদক পদে জয়ী হয়েছেন ২৪৫ ভোট পেয়ে, মামনুন হাসান ইমন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ২৩৫ ভোট পেয়ে এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল জয়ী হয়েছেন ২৩১ ভোট পেয়ে।
কার্যনির্বাহী সদস্য পদে মিশা ও ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন, রোজিনা, তিনি পেয়েছেন ২৪৩ ভোট, সুচরিতা, তিনি পেয়েছেন ২২৮ ভোট, আলীরাজ, তিনি পেয়েছেন ২৩৯ ভোট, সুব্রত, দিলারা ইয়াসমিন, তিনি ২১৮ ভোট, নানা শাহ, তিনি পেয়েছেন ২১০ ভোট, শাহনূর, তিনি পেয়েছেন ২৪৫ ভোট, রত্না কবির, তিনি পেয়েছেন ২৬৩ ভোট ও চুন্নু, তিনি পেয়েছেন ২৪৮ ভোট।
কলি ও নিপুণ পরিষদ থেকে সনি রহমান, তিনি পেয়েছেন ২৩০ ভোট ও রিয়ানা পারভিন পলি, তিনি নির্বাচিত হয়েছেন ২২০ ভোট পেয়ে। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। এর আগে, ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল ৯টার দিকে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৫৭০টি ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

