অন্বেষণ ডেস্ক :

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনলেন শাওন, অপু ও ঊর্মিলা

বিশেষ সংবাদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম কিনেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। বিকেলে এই ৩ জন তারকা সেখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তাদের মধ্যে মেহের আফরোজ শাওন ময়মনসিংহ বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অপু বিশ্বাস আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া অঞ্চল থেকে ফরম সংগ্রহ করেছেন। আর ঊর্মিলা শ্রাবন্তী কর ঢাকা বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মোট ৬৪৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। তারমধ্যে ঢাকা বিভাগ থেকে ২০২টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১২২টি, রাজশাহী বিভাগ থেকে ৭৫টি, খুলনা বিভাগ থেকে ৬৫টি, রংপুর বিভাগ থেকে ৬২টি ময়মনসিংহ বিভাগ থেকে ৫৪টি, বরিশাল বিভাগ থেকে ৪৪টি এবং সিলেট বিভাগ থেকে ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ২য় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ৩য় তলায় রংপুর, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। মনোনয়ন ফরম পূরণ শেষে সকল বিভাগের মনোনয়নপত্র নিচতলায় জমা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এছাড়াও প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।

এই ৩ জন তারকা ছাড়াও আরও মনোনয়ন ফরম সংগ্রহ করেন অভিনেত্রী সোহানা সাবা, নিপুণ আক্তার, তানভীন সুইটি, সৈয়দা কামরুন নাহার শাহনূর, চিত্রনায়িকা জাকিয়া মুন প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই একমাত্র পূর্ণ সাক্ষী, অন্যরা আংশিক সাক্ষী।বৃহস্পতিবার...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি...

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও...

শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬।...

বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ: পরওয়ার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই...

আগামী দুই মাস পেট্রল-অকটেনে সংকট হবে না: জ্বালানি বিভাগ

দেশে আগামী দুই মাস পেট্রল ও অকটেন সরবরাহে কোনো...