৫০০ টন ত্রাণ নিয়ে বন্যার্ত মানুষের পাশে শায়খ আহমাদুল্লাহ

দেশের ৮ জেলার বন্যার্ত মানুষদের উদ্ধার ও সহযোগিতায় ৫০০ টন ত্রাণ নিয়ে পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বুধবার (২১ আগস্ট) দ্রুতভাবে ১০ টন চিড়া, ১০ টন খেজুর, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে আমাদের ৩টি ট্র্যাক ফেনীর উদ্দেশে চলে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার সেসব মালামাল ৫ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও, লিখেছেন যেহেতু এখন সেখানে রান্না করার পরিস্থিতি নেই, এজন্য ৫০০ টন ত্রণের মধ্যে আমরা প্রথম ধাপে ৫ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ১ কেজি লবণ, ২ কেজি চিড়া ও ১ কেজি করে চিনি দিচ্ছি।
এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা চালানো, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া এই কাজ সম্ভব নয়। এ কাজটি বাংলাদেশ সেনা, নৌবাহিনী, বিজিবি ও শিক্ষার্থীরাসহ অনেকেই ইতোমধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

