সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও বেড়েছে মুরগি ও ডিমের দাম

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

মাত্র এক সপ্তাহের ব্যবধানে গাইবান্ধা জেলার হাট-বাজারে পেঁয়াজসহ বিভিন্ন প্রকার সবজির দাম কিছুটা কমেছে। একই সময়ের ব্যবধানে ব্রয়লার মুরগি, ডিম ও বিআর-২৮ চালের দাম কিছুটা বেড়েছে। সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও অন্যান্য সব পণ্য কিনতে হচ্ছে চড়া দাম দিয়ে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের কয়েকটি বাজার সরেজমিন ঘুরে দেখা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে অনেকটা কমেছে সবজির দাম। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

- Advertisement -

একইভাবে দেশি পেঁয়াজ ১৩০ টাকা থেকে কমে ১১৫ টাকা, কাঁচা মরিচ ৩২০ টাকা থেকে কমে ২৪০ টাকা, রসুন ২২০ টাকা থেকে কমে ২১০ টাকা, করলা ১২০ টাকা থেকে কমে ৮০ টাকা, মুখি কচু ৮০ থেকে কমে ৫০ টাকা, আলু ৫৫ টাকা থেকে কমে ৫০ টাকা, পটোল ৪০ টাকা থেকে কমে ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা থেকে কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া দেশি মুরগি ৪২০ থেকে কমে ৪০০ টাকা ও সোনালি মুরগি ২৬০ টাকা থেকে কমে ২৪০ টাকা, প্রতি কেজি চিনি ১২৭ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং প্রতি কেজি আটা ৪৮ টাকা থেকে কমে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য সবজির দাম কিছুটা বেড়েছিল। তবে এখন ধীরে ধীরে বিভিন্ন প্রকার সবজির দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা।

- Advertisement -

এদিকে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে মঙ্গলবার প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা থেকে বেড়ে ১৭০ টাকা, প্রতি হালি ডিম ৪৮ টাকা থেকে বেড়ে ৫২ টাকা, চিকন চাল ৫৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকা এবং বিআর-২৮ জাতের চাল ৫২ টাকা থেকে বেড়ে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে মসুর ডাল, সয়াবিন তেল ও লবণের দামে কোনো পরিবর্তন নেই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন জানিয়েছেন, শিক্ষার্থীদের সহায়তা নিয়ে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে ৮ বছর বয়সী এক শিশু। সোমবার রাত...

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি বরং পালিয়ে গিয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (১...

বগুড়ায় ৯ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। সোমবার ১ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯ বছর বয়সী...

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে ৮...

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি বরং পালিয়ে গিয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

বগুড়ায় ৯ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। সোমবার ১ জুন...

বগুড়ায় ৯ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। সোমবার ১ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলায়...

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে বহিষ্কার

ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে...

মাকে খুনের অভিযোগে বাবা কারাগারে, ৯ মাস বয়সে মারা গেল অনাথ শিশু খুশবু

মাকে খুনের অভিযোগে বাবা কারাগারে থাকায় অনাথ হয়ে পড়া...