অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বিয়ে করেছেন অভিনেত্রী আইরিন আফরোজ

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৩ জুন, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী আইরিন আফরোজ। প্রায় ৭ মাস আগেই এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। তবে সম্প্রতি সংবাদটি প্রকাশ্যে এসেছে।

জানা যায়, অভিনেত্রী আইরিনের স্বামীর নাম হৃদয় চৌধুরী। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। বিয়ের পরে বর্তমানে শ্বশুরবাড়িতেই আছেন এই অভিনেত্রী।

Sponsored Link

এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইরিন আফরোজ বলেন, ২০২৩ সালের মে মাসে আমার বাবা ব্রেন স্ট্রোক করেন। বাবার মৃত্যুর পরে সিদ্ধান্ত নেই বিয়ে করব।

অভিনেত্রী আরও বলেন, হৃদয়ের সঙ্গে দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল। এরপর গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে আমরা বিয়ে করেছি। পারিবারিকভাবেই বিয়ের হয়েছে সকল আয়োজন হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ি কেউ বেঁচে নেই। আামর স্বামী হৃদয়ের বড় ভাইয়ের পরিবারও দেশের বাইরে থাকেন। পরিবারের সবাই একসঙ্গে হলে বড় করে একটা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Sponsored Link

উল্লেখ্য, ২০১৪ সালে টিভিসির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন আইরিন আফরোজ। এরপর অসংখ্যা ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন তিনি।

উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘কলিং বেল’ ‘শারীরিক শিক্ষা’ ‘রঙের মানুষ ঢংয়ের খেলা’ ‘বকুলপুর’ ‘চোরে চোরে প্রেম’ ‘ছোট দেবর’ ‘চুল পাকা’ ‘অভাব’ ‘প্রেমপত্র’ ‘গ্যাঁড়াকল’, ‘বাবু’ ‘তিন শব্দের মেসেজ’ ও ‘সাবলেট গুবলেট’।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link