ভারতের দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা আসছেন বলিউড কাঁপাতে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভারতের দক্ষিণী সিনেমায় অল্প সময়ের মধ্যেই দারুণ পরিচিতি পেয়েছেন অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমাতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী শ্রীলীলা।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন রোশান মেকা। ৮ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ২০ কোটি রুপি।

সিনেমাটিতে অভিনয়ের জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। মাত্র কয়েক বছরের ব্যবধানে তার চাহিদা ও পারিশ্রমিক বেড়ে গেছে। শ্রীলীলা এখন অভিনয়ের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। ভারতের দক্ষিণী এ অভিনেত্রী এবার পা রাখতে যাচ্ছেন বলিউডে। ‘ডিলার’ সিনেমাতে সাইফ আলী খানের পুত্র ইব্রাহিমের সাথে রোমান্স করতে দেখা যাবে শ্রীলীলাকে।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ইব্রাহিম আলী খানের পরবর্তী সিনেমা হলো ‘ডিলার’। সিনেমাটিতে তারকাসন্তান ইব্রাহিমের বিপরীতে রোমান্স করবেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এ সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে ইব্রাহিমের।

তার বিপরীতে অভিনয় করার জন্য সম্মতি দিয়েছেন শ্রীলীলা। ‘ডিলার’ সিনেমাটি পরিচালনা করবেন কুনাল দেশমুখ। প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। আগামী আগস্ট মাসে দৃশ্যধারণের কাজ শুরু হবে। খুব শিঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।

শ্রীলীলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হলো ‘গুন্তুর করম’। এতে তার সহশিল্পী ছিলেন দক্ষিণী সুপার স্টার মহেশ বাবু। চলতি বছরের ১২ জানুয়ারি মাসে মুক্তি পায় এ সিনেমাটি। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি আয় করে মাত্র ১৭১ কোটি রুপি। বর্তমানে তেলেগু ভাষার ‘উস্তাদ ভগত সিং’ সিনেমার কাজ আছে শ্রীলীলার হাতে। হরিশ শঙ্কর পরিচালিত এ সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন সুপার স্টার পবন কল্যাণ।

২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। পরবর্তী সময়ে ভারতে এসে বড় পর্দায় নাম লেখান শ্রীলীলা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...