বগুড়ার শেরপুরে

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার গবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালন, পাপ, তাপ, মোহ, হিংসা বিদ্বেষকে বিতারিত করে সত্য- সুন্দর ও শান্তির ধারা প্রতিষ্ঠা করতে ভগবান শ্রীকৃষ্ণ মানুষরূপে যুগে যুগে পৃথিবীতে আজও অবতীর্ণ আঠের। ভাদ্র মাসের শুক্লপক্ষের ৮ম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই বছর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্ম উৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

ছবি : সংগৃহীত।

এ উৎসবকে কেন্দ্র করে বগুড়ার শেরপুরে বেলা ১১টার দিকে শেরপুর পুজা উদযাপন কমিটি ও কেন্দ্রীয় জগন্নাথ মন্দির কমিটির যৌথ আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত ভক্তবৃন্দ অংশগ্রহন করেন।

বগুড়া শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুমন জিহাদী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর কাউন্সিলর গোবিন্দ বাগচী, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রকাশ সরকার বক্তব্য রাখেন।

বগুড়া শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সাধারণ-সম্পাদক প্রদীপ কুমার কুন্ডু, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, চন্দন কুমার দাস রিংকু পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম ,করুনা রানী ঘোষ, পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার, শহর শাখার সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সহ-সভাপতি দিপ্ত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রা নিরাপত্তার জন্য থানা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের তিন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে কেন বসছে, প্রশ্ন জামায়াত এমপির

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আসন পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো.মুজিবুর রহমান। তিনি জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার ধবলগুড়ি বিওপির সীমান্ত...

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের তিন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে কেন বসছে, প্রশ্ন জামায়াত এমপির

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আসন পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো.মুজিবুর রহমান। তিনি জানতে...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮...

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা...

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর শহরের বেশকয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮...

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের...