দিনাজপুরে

৯ দফা দাবিতে তীর-ধনুক নিয়ে রাস্তায় নেমেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দিনাজপুর শহরে ৯ দফা দাবিতে তীর-ধনুক হাতে নিয়ে রাস্তায় নেমেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, সাঁওতাল বিদ্রোহের মহান নেতা সিধু-কানুর ভাস্কর্য পুনর্নির্মাণ এবং ভাস্কর্য ভাঙচুরসহ দেশে জুড়ে আদিবাসীদের বাড়ি-ঘর লুটপাট, অগ্নিসংযোগ ও জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ র‌্যালি করেছেন তারা।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড় এলাকা থেকে এ বিক্ষোভ র‌্যালি বের হয়। এ র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ জড়ো হন।

ছবি : সংগৃহীত।

বিক্ষোভ সমাবেশ শেষ হলে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।

এ সমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী মুক্তিমোর্চার জেলা সাধারণ-সম্পাদক মানিক সরকার মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঈশ্বর টুডু, মনিকা মারান্ডী, ইলিয়াস মুর্মু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সমতলে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ৩৮টি জাতিসত্তার ২০ লাখেরও বেশি আদিবাসী বসবাস করেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আদিবাসীরা অংশগ্রহণ করে বীরত্বের সাথে যুদ্ধ করেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সরকারের পতনের পর কিছু দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে সারা দেশে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ভূমি দখল করেছে। আদিবাসীরাও এ অন্যায়-অত্যাচার থেকে রক্ষা পায়নি।

এখনো আদিবাসী গ্রামগুলোতে আদিবাসীরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে রাত জেগে পাহারা দিচ্ছেন। বেশিরভাগ দুষ্কৃতকারীরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় ও বিচারের আওতায় না আসায় আদিবাসীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...