জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ৬৩১, আহত ১৯ হাজার ২০০ জন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬৩১ জন ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনেরও বেশি।

প্রতিবেদনে জানানো হয়, ৪৫০ জনেরও বেশি মানুষকে নিহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিলো এবং এই ২১ দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮১ জন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করতে গত ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিলেন। এ কমিটি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।

আন্দোলনে আহতদের মধ্যে ১৬ হাজার জনেরও বেশি ছাত্র-জনতা সারা দেশে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং অন্তত ৩ হাজার জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব ও কমিটির প্রধান মো: হুমায়ুন কবির জানিয়েছেন, ‘বেসরকারি হাসপাতালগুলো থেকে সব তথ্য সংগ্রহ করা খুবই চ্যালেঞ্জিং। এর কারণ, তারা সরকারি হাসপাতালগুলোর মতো কঠোরভাবে ডেটা সংরক্ষণ করে রাখেন না। বেশ কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের স্বজনরা ভয় পেয়ে হাসপাতালে নাম রেজিস্ট্রি করতে চান না।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এটি আহত ও নিহতদের একটি খসড়া তালিকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর ডেটা আরো সংগ্রহ করছে। কাজ সম্পুর্ণ হলে এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেখানে আরো কিছু অতিরিক্ত তথ্য সংযুক্ত করা হবে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন বেসরকারি ক্লিনিকগুলোতে যারা চিকিৎসা নিয়েছেন তাদের বিষয়ে এখন পর্যন্ত সরকারকে কোনো রকমের তথ্য দেওয়া হয়নি। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি প্রায় ১১০০০ মানুষ আহত হয়েছেন। চট্টগ্রামে আহতদের সংখ্যা ২য় সর্বোচ্চ প্রায় ২ হাজার।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ বিভাগে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা সবচেয়ে কম বরিশালে ১ জন। খুলনায ও চট্টগ্রামে ও নিহতের সংখ্যা যথাক্রমে ৪৩ ও ৩৯ জন।

যাদের হাসপাতালে ভর্তি করা হয়েলিলো তাদের মধ্যে প্রায় ৩ হাজার ৪৮ জনের অবস্থা ছিলো খুবই গুরুতর। তাদের অস্ত্রোপচার করানোর প্রয়োজন হয়েছে। এছাড়া গুরুতর আঘাতের কারণে স্থায়ীভাবে শারীরিক অক্ষম হয়ে পরেছেন কমপক্ষে ৫৩৫ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা তৈরি করছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...