শাহজালাল বিমনবন্দরের আশপাশ ‌’নীরব এলাকা’, হর্ন বাজানো অপরাধ

বিশেষ সংবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা এবং এর উত্তর/দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে আগেই ঘোষণা করা হয়েছিলো। আজ থেকে এটি কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিমানবন্দর এলাকায় এটি কার্যকর করার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, আনসার সদস্যরাসহ অনেকেই কাজ করছেন।

এছাড়াও ‘নীরব এলাকা’ কার্যকরের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নিয়েছেন। প্ল্যাকার্ডে লেখা আছে ‘নীরব এলাকা, হর্ন বাজাবেন না। নীরব এলাকায় হর্ণ বাজানো দণ্ডনীয় অপরাধ।’

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে থেকে ‘নীরব এলাকা’র কার্যক্রম আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‘নীরব এলাকা’ হিসেবে অন্যান্য সংস্থা অধিদপ্তরের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দায়িত্বে রয়েছে।

এ ব্যাপারে সংস্থাটির মুখপাত্র মো: মকবুল হোসাইন জানিয়েছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশাপাশের এলাকা এবং এর উত্তর/দক্ষিণে দেড় কিলোমিটার, স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি আজ থেকে কার্যকর হবে।

আর এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, এসব এলাকায় চলাচলকারী জনগণ, মাইক, যানবাহনকে হর্ন, ভেপু বাজানো, স্পিকার বাজানো, উচ্চস্বরে গান কিংবা বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হোটেলের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস...