ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক দেশে ফিরলেন

বিশেষ সংবাদ

ভারত এর কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জন বাংলাদেশি জেলে ও নাবিক চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে এসে পৌঁছান তারা। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের ২টি ফিশিং ভেসেলও ভারত থেকে ফেরত এসেছে।

গত রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।

এর আগে, ৯ ডিসেম্বর (সোমবার) দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় ২টি ট্রলারসহ ৭৮ জেলে ও নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এ ঘটনার পরদিন খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ২টি ট্রলারসহ তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মালিকপক্ষ এবং নৌপরিবহন অধিদফতর নিশ্চিত করেছিলো।

আটক নৌযান ২টি হলো ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’। এফভি লায়লা-২ ট্রলারটি ‘এস আর ফিশিং’ নামের প্রতিষ্ঠানের। আর এফভি মেঘনা-৫ ট্রলারটি ‘সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেড’ এর মালিকানাধীন।

ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে তাদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। এরপর তাদের নিয়ে যাওয়া হয় উড়িষ্যার প্যারাদ্বীপে। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে আটক তাদেরকে কারাগারে রাখা হয়।

এছাড়াও গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরে ডুবে যায়। ওই ট্রলারে থাকা ১২ জন বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকেও অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “সামনে পরীক্ষা। তাতে...

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়...

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন,...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে...