ঈদযাত্রায় নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিল: নৌ উপদেষ্টা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

আসন্ন ঈদযাত্রায় নৌযানে অতিরিক্ত যাত্রী বহন ও নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

তিনি বলেন, জরিমানার পাশাপাশি ক্ষেত্রবিশেষ অভিযুক্ত লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহের সুষ্ঠু চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত সভায় জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন

নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন দেশের বিভিন্ন ফেরি ও লঞ্চঘাটে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, আসন্ন ঈদে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

দূরপাল্লার লঞ্চগুলোতে সশস্ত্র আনসার মোতায়েন করা হবে উল্লেখ করে তিনি বলেন, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনীকে অপরাধপ্রবণ নৌপথে বিশেষ টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

নৌপথে যাত্রী ও যানবাহনের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে বিআইডব্লিউটিসি একটি কন্ট্রোল রুম চালু করেছে। যাত্রীরা প্রয়োজনে ০২২২৩৩৬২৭৭৯ ও ০১৪০৪৪৪৩৭০৭ নম্বরে যোগাযোগ করে সেবা নিতে পারবেন।

নৌ দুর্ঘটনা রোধে ঈদের আগের ৫ দিন ও পরের ৫ দিন দিন-রাতে বাল্কহেড (বালুবাহী নৌযান) চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, সদরঘাট বা অন্যান্য ঘাটের ইজারাদাররা যাত্রীদের কোনো হয়রানি বা অতিরিক্ত চার্জ আদায় করতে পারবে না। এ বিষয়ে বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব জলযানের ফিটনেস নেই, তাদের দ্রুত ফিটনেস সনদ নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অনুমোদিত ভাড়ার চার্ট প্রতিটি নৌঘাটে টাঙানোর নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা ঢাকার জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক যানজটমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বাংলাদেশ...

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ মে) দুপুরে...

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি পদত্যাগপত্র...

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে...