দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলেন, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান

বিশেষ সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে “দ্বিতীয় স্বাধীনতা” বলে কিছু নেই। যারা এ ধরনের কথা বলেন, তারা প্রকৃতপক্ষে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব খাটো করতে চান।

তিনি বলেন, “যারা একাত্তরের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা রাখেননি, তারাই আজকের স্বাধীনতা দিবসের মর্যাদাকে ছোট করার চেষ্টা করেন। আমি বলব, তারা যেন এখানেই বিরত থাকেন এবং মহান স্বাধীনতা দিবসের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন।”

আজ বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, “এখন আমরা দলীয় আদর্শের ভিত্তিতে আলাদা অবস্থানে থাকলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন সংকটে পড়বে, তখন সবাই এক হয়ে যাবে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিএনপি প্রধান উপদেষ্টার ঘোষণার ওপর আস্থা রাখতে চায়। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। এখানে আমরা বিশ্বাসের পরিবর্তন করতে চাই না।

নির্বাচন না হলে বিএনপির পরবর্তী পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “নির্বাচন হবে না, এমনটা আমরা বিশ্বাস করি না। তেমন কিছু হলে সময় এলে দেখা যাবে।”

গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চায়, কিন্তু আমি বলব, এটা আসলে একাত্তরের স্বাধীনতারই পুনঃপ্রতিষ্ঠা।

তিনি সবাইকে মহান স্বাধীনতা দিবসের মর্যাদা রক্ষা করার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি। দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি।...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ...

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল...