ধুনটে খাবারের সন্ধানে লোকালয়ে দলছুট হনুমান

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে বিরল প্রজাতির একটি দলছুট মুখপোড়া হনুমান খাবারের খোঁজে বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে যমুনা নদীর বাঁধসংলগ্ন ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও ভুতবাড়ি গ্রামের আশপাশে হনুমানটিকে বিচরণ করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, হনুমানটি একাকী ও দলছুট। পরিবেশ বিপর্যয় এবং খাদ্য সংকটের কারণেই লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কখনও আমগাছের ডাল বেয়ে, কখনও বাড়ির টিনের চালের ওপর ছুটে বেড়াচ্ছে প্রাণীটি। হনুমানটির উপস্থিতিতে একদিকে যেমন কৌতূহলী জনতার ভিড় জমেছে, অন্যদিকে আতঙ্কও ছড়িয়েছে এলাকায়।

ভান্ডারবাড়ি গ্রামের বাসিন্দা নাহিদ ইসলাম বলেন, “দক্ষিণ দিক থেকে হনুমানটি হঠাৎ করে আমাদের এলাকায় আসে। খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। বারবার মাটিতে নামার চেষ্টা করছিল, কিন্তু মানুষের ভিড় দেখে আবার দৌড়ে ঘরের চালে কিংবা গাছের ডালে আশ্রয় নিচ্ছিল।”

স্থানীয় এক শিক্ষক জানান, হনুমানটি অত্যন্ত শান্ত স্বভাবের। এখন পর্যন্ত কারও কোনো ক্ষতি করেনি। “প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ায় এবং বনভূমি উজাড়ের ফলে বন্য প্রাণীর অস্তিত্ব সংকটে পড়েছে। তাই খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে তারা। তবে এসব প্রাণী সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু জানান, হনুমানটির নিরাপত্তা নিশ্চিত করতে ও সংরক্ষণের উদ্যোগ নিতে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এদিকে, এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক ইত্যাদি দিয়ে হনুমানটিকে খাবার দেওয়ার চেষ্টা করছে। প্রাণীটি যা দেওয়া হচ্ছে, তা সাবধানে গ্রহণ করছে এবং বেশিরভাগ সময় টিনের চাল বা গাছের ডালে অবস্থান করছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...