বগুড়ায় জাতীয় সংগীত গাওয়া কর্মসূচিতে হামলার অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এক কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জানিয়েছে, ছাত্র শিবির ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে উদীচী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মী রয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার (১৪ মে) বিকেলে বগুড়া শহরের সাতমাথা মোড়ে। সেখানে উদীচীসহ কয়েকটি সংগঠন মিলিতভাবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করছিল। উদীচীর অভিযোগ, সংগীত পরিবেশনের সময় হামলাকারীরা উপস্থিত হয়ে হামলা চালায়। এমনকি বগুড়ার উদীচীর জেলা কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উদীচী কেন্দ্রীয় সংসদ। এক বিবৃতিতে উদীচী জানায়, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও জাতীয় প্রতীক নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীগুলোর চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

বিবৃতিতে বলা হয়, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত কোনো সাধারণ চিহ্ন নয়—এগুলো জন্ম নিয়েছে ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বুকচিরে। এসবের অবমাননা মানেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা।

এই ঘটনার নিন্দা জানিয়ে উদীচীর বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় পতাকা, জাতীয় সংগীত কারও দানে পাওয়া না। ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এগুলো অর্জন করা হয়েছে। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই একটি স্বার্থান্বেষী ধর্মান্ধ গোষ্ঠী জাতীয় সংগীত, জাতীয় পতাকা পরিবর্তন করা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মূল সুরকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত। স্বাধীনতা, সার্বভৌমত্বকে কোনভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না।

এসব ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে উদীচী। সংগঠনটি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।।

উদীচীর বগুড়া জেলা সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, “আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায় এবং অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে।” তিনি এ হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, “সাতমাথায় একটি অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।”

এদিকে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, “উদীচীর ঢাকার অনুষ্ঠান অনুযায়ী বগুড়ার খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময় সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডের উদীচীর কার্যালয়ে ভাঙচুর করতে গেলে পুলিশ বাধা দেয়।”

তিনি আরও জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।”

এই ঘটনায় অভিযুক্ত শিবির, ইনকিলাব মঞ্চ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা-কর্মীর বক্তব্য পাওয়া যায়নি। তবে উদীচী এবং অংশগ্রহণকারী অন্যান্য সংগঠন জানিয়েছে, তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...