খলনায়ক মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল নিয়ে যা জানা গেল

বিশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। ভিডিওটিতে দাবি করা হয়, জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর নাকি একদল লোকের হাতে রাস্তায় মার খেয়েছেন। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ভাইরাল হয়, যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরাও।

তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি ভুয়া। সেখানে যে ব্যক্তিকে মারধর করতে দেখা যাচ্ছে, তিনি মিশা নন। বরং ভিডিওটি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিশার নাম জড়িয়ে প্রচার করা হয়েছে।

তবে মিশার হাসপাতালে থাকার ছবিটি সত্য। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি জানান, হাঁটুর পুরনো চোটের চিকিৎসার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ডালাসে মিশা সওদাগরের সফল অস্ত্রোপচার হয়েছে। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “সবাই মিশার জন্য দোয়া করবেন।”

মিশার হাঁটুর এই সমস্যা নতুন নয়। প্রায় ৯ বছর আগে, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা চরিত্রে অভিনয়ের সময় শুটিং সেটে পড়ে গিয়ে তিনি পায়ের গুরুতর চোট পান। এরপর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ চিকিৎসা চলে। মাঝেমধ্যে চোট আবারও মাথাচাড়া দেয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করাতেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান এই বর্ষীয়ান অভিনেতা।

বৃহস্পতিবার (১৫ মে), যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে সফলভাবে তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং দ্রুত সেরে উঠছেন বলেও জানান জায়েদ খান।

এই ঘটনার পর মিশার ঘনিষ্ঠরা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...