খালেদা জিয়াকে উপহার দিতে ‘কালো মানিক’ নিয়ে ঢাকার পথে কৃষক সোহাগ

বিশেষ সংবাদ

ছয় বছরের পরম যত্নে লালন-পালন করা প্রিয় ষাঁড়টিকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন পটুয়াখালীর এক কৃষক। প্রিয় নেত্রী খালেদা জিয়াকে উপহার দিতেইএই ‘কালো মানিক’কে নিয়ে যাচ্ছেন তিনি।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা নিজের হাতে বড় করেছেন ফ্রিজিয়ান জাতের কালো রঙের এই ষাঁড়টি। ভালোবেসে নাম রেখেছেন ‘কালো মানিক’। বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

প্রায় ৩৫ মণ ওজন, ১০ ফুট লম্বা এবং ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার কালো মানিককে ঘিরে এলাকাজুড়ে আলোড়ন। একসময় এই ষাঁড়ের দাম উঠেছিল ১০ লাখ টাকা পর্যন্ত। কিন্তু ভালোবাসার পশুটি কখনোই বিক্রি করতে চাননি সোহাগ। তিনি বলেন, “আমি গণতন্ত্রের মাকে এই গরুটি উপহার দিতে যাচ্ছি। দোয়া করবেন, নেত্রী যেন গরুটি গ্রহণ করেন।”

ঢাকায় পৌঁছানোর জন্য ভাড়া করা হয়েছে তিনটি মিনি ট্রাক। সঙ্গে আছে ব্যানার, বাদ্যযন্ত্র, আর টি-শার্ট পরা সঙ্গীরা। উৎসবমুখর পরিবেশেই রওনা দিয়েছেন সোহাগ।

তিনি জানান, ২০১৮ সালের শেষ দিকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনেন তিনি। সেই গাভি অল্প কিছুদিনের মধ্যেই জন্ম দেয় একটি বাছুরের। সেই বাছুরটিই এখনকার কালো মানিক। দেশীয় খাবার, ঘাস, খড় আর যত্নে গড়ে উঠেছে বিশালদেহী এই ষাঁড়টি।

খালেদা জিয়াকে গরু উপহার দেওয়ার ইচ্ছার পেছনের কাহিনিও জানান সোহাগ। তিনি বলেন, “২০২৩ সালে শেখ হাসিনাকে এক কৃষকের গরু উপহার দেওয়ার সংবাদ দেখে আমারও ইচ্ছা হয়, আমি যদি একদিন আমার নেত্রীকে এমন কিছু দিতে পারতাম। আজ সেই সুযোগ এসেছে।”

সোহাগের মা হাজেরা বেগম বলেন, “ওর মন চেয়েছে, তাই দিচ্ছে। ছোটবেলা থেকেই বিএনপির প্রতি ওর ভালোবাসা।”

স্ত্রী সুলতানা আক্তার পলির ভাষায়, “কালো মানিক আর আমাদের ছোট ছেলের বয়স একই। দুজনকেই একই স্নেহে বড় করেছি। আমার স্বামীর স্বপ্ন পূরণ হচ্ছে দেখে আমরাও খুশি।”

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, “সোহাগ মৃধা একজন বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘ ছয় বছর গরুটি নিজের সন্তানের মতো পালন করেছেন। আজ তা তিনি নেত্রীকে উৎসর্গ করছেন, এটা সত্যিই বিরল ভালোবাসার নজির।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...