বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বিশেষ সংবাদ

বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

শনিবার (২০ ডিসেম্বর) যোহরের নামাজের পর শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন শাহপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম আহসান হাবিব সাকি।

বিপ্লবী ছাত্র-জনতা, বগুড়া-এর আয়োজনে এবং ইনকিলাব মঞ্চ বগুড়ার আহ্বায়ক মুয়াজ বিন মোস্তাফিজের উপস্থাপনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর আবিদুর রহমান সোহেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, আপ বাংলাদেশ বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সিফাত উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, আলেম-ওলামা এবং নানা শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

নামাজ শেষে মরহুম শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন। তাঁর আদর্শ ও সংগ্রামী ভূমিকা তরুণ সমাজকে ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে বলে বক্তারা মন্তব্য করেন। শান্তিপূর্ণ পরিবেশে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলা...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করলে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করলে...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায়...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন,...