শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

রোববার (২৪ মে) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে শেরপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে শনিবার রাত ৯টার দিকে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আটককৃত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে এনামুলের বাসায় ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি ওই নারীর সঙ্গে মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি পরিবারের কাছে জানানো হলে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকও হয়।

মামলার এজাহারে বলা হয়, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রাতে অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, জনতার কাছ থেকে এনামুল মিয়াকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে

এদিকে ঘটনার পর শেরপুর শহরে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলও করেন স্থানীয়রা।

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনাটি রাজনৈতিকভাবে “ফাঁসানোর চেষ্টা” হতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।রোববার (২৪ মে) দুপুরে...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩২ হাজারের বেশি যানবাহন পারাপার...

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। মামলায় হাজিরা দিতে আসা এক বিএনপি নেতাকে লক্ষ্য করে প্রতিপক্ষ...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু...

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। মামলায় হাজিরা দিতে আসা...

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।...

মাদরাসায় যৌন নির্যাতন ঠেকাতে তদন্ত কমিশনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর

দেশের আবাসিক মাদরাসাগুলোতে যৌন নিপীড়ন ও অনাচারের অভিযোগ ঠেকাতে...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে...