পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ব্যাংকটির বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। এর মধ্যেই চেয়ারম্যান এম জুবায়দুর রহমান দেড় মাসের ছুটিতে দেশের বাইরে যান। একই সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়।

গত ১২ এপ্রিল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাদের ছুটি অনুমোদন করা হয়েছিল বলে জানা গেছে।

রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের একটি সভা হওয়ার কথা ছিল। তবে সভাকে ঘিরে প্রধান কার্যালয়ের নিচে কিছু গ্রাহক ও কর্মকর্তা অবস্থান নেন। তারা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে দায়িত্বে বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে চেয়ারম্যানের পদত্যাগও দাবি করা হয়।

এই পরিস্থিতির মধ্যেই এম জুবায়দুর রহমান বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র পাঠান। এছাড়া ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে নির্ধারিত সভা বাতিল হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য এম জুবায়দুর রহমান ও ওমর ফারুক খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক এম জুবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরে তিনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে ব্যাংকটির পরিচালনা কাঠামোয় পরিবর্তন আনে।

ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় ৪৪৭ কোটি টাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ১৩৭ কোটি টাকায়। একই সময়ে খেলাপি ঋণের হার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশে পৌঁছেছে। বর্তমানে ব্যাংকটির ৯২ হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি হিসেবে রয়েছে।

এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার অংশীদারিত্বও কমেছে উল্লেখযোগ্যভাবে। চলতি বছরের মার্চ পর্যন্ত তা ১৭ দশমিক ৯১ শতাংশে নেমে এসেছে বলে ব্যাংকের নথিতে দেখা গেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ মে) দুপুরে...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের বহু বছরের পুরোনো এ আয়োজনকে ঘিরে...

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে...