সঠিক তথ্য না দেওয়ায় মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সঠিক তথ্য না দেওয়ায় মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। তিনি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রবিবার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিসার শামীম আহমেদ বলেন, এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি জানান, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহির যে সব ভোটারের স্বাক্ষর ও নাম দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই এরপর সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত যে কোনো প্রার্থীর দশ জনের ভোটার যাচাই বাছাই করা হয়। এরমধ্যে তিনজনের সঠিক তথ্য পাওয়া যায়নি।

সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে হলে প্রতিটি প্রার্থীকে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। রাজশাহী-১ আসনে (গোদাগাড়ী-তানোর) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১২৭ জন। সে হিসেবে মাহিয়া মাহি ৪ হাজার ৮৩ জন সমর্থনকারীর নাম ও স্বাক্ষর জমা দেন। এরমধ্য থেকে দশ জনের তথ্য যাচাই-বাছাই করে ৩ জনের তথ্যে হেরফের পাওয়া যায়।

রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ জানান, চিত্রনায়িাক মাহিয়া মাহির সমর্থনকারীদের মধ্যে লিলিতা মাডি নামে এক সমর্থনকারী তানোর-গোদাগাড়ী এলাকার ভোটার নয়। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ভোটার তিনি । এছাড়াও আরো দুইজন সমর্থনকারী তাদের ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায়নি। ফলে তার মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।

তবে মাহিয়া মাহি বলেন, তিনি মনোনয়ন ফিরে পেতে আবার আপিল করবেন। তার মনোনয়নপত্র ফিরে পাবার ব্যাপারে আশাবাদী তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। তিনি মনোনয়ন ফরম তুলেছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। দল মনোনয়ন না দেওয়ায় কারনে তিনি রাজশাহী-১ থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন এ নায়িকা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে...

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বাস...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।এর আগে...

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত...

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান...

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী...

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম...

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

অন্বেষণ ডেস্ক : রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ব্রাহ্মণবাড়ির...