অন্বেষণ ডেস্ক :

সাগর-রুনি হত্যার বিচারে ৫০ বছর লাগলেও প্রয়োজনে সময় দিতে হবে: আইনমন্ত্রী

বিশেষ সংবাদ

সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে যদি ৫০ বছর সময় লাগলে ততদিনই অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যেসব মামলায় আসামিদের ধরা যাচ্ছে না, কিংবা পুলিশ তদন্ত শেষ করতে পারছে না, সেসব মামলায় পুলিশ কর্মকর্তাদের অবশ্যই সময় দিতে হবে।

সাগর-রুনি হত্যার বিচারে কেন এতো বিলম্ব হচ্ছে- এমন একটি প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, দেখুন সাংবাদিক সাগর-রুনিকে নিয়ে কথা বলবেন, আমি বুঝলাম। কিন্তু এই মামলায় যদি পুলিশ তদন্ত শেষ না করতে পারে, তাহলে জোর করে, এই তদন্ত সমাপ্ত করে একটা চূড়ান্ত প্রতিবেদন কিংবা অভিযোগপত্র দেয়ানো কি ঠিক?

তিনি আরও বলেন, তাহলে কি আমরা এখন ৫০ বছর অপেক্ষা করবো এই মামলার রায়ের জন্য- জানতে চাইলে আইন মন্ত্রী বলেন, এই মামলাটি একটু ব্যতিক্রম। যেসব মামলায় অপরাধীকে আটক করা গেছে, সেগুলোর বিচার দ্রুত হচ্ছে। যেখানে অপরাধীকে আটক করা যাচ্ছে না, পুলিশ তদন্ত শেষ করতে পারছে না, অবশ্যই তাদেরকে সময় দিতে হবে।

এদিকে, গত ২৩ জানুয়ারি সাংবাদিক সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বাড়িয়েছেন আদালত। এ নিয়ে প্রায় ১০৫ বারের মতো এই সময়সীমা বাড়ানো হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের ধার্য দিন এদিন। কিন্তু র‍্যাবের পক্ষ থেকে আদালতে কোন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আগামী (২৭ ফেব্রুয়ারি) এই মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ধার্য করেছে আদালত।

প্রসঙ্গত: বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক দম্পতি সাগর এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারিতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাড়ির ফ্ল্যাটে হত্যা করা হয়

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলা...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করলে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করলে...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায়...