অসহযোগ আন্দোলনে গুলিবিদ্ধ, তিন দিন পর কলেজছাত্রের মৃত্যু

বিশেষ সংবাদ

অসহযোগ আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার তিন দিন পর সোনাগাজীর ছাগলনাইয়া কলেজের এক শিক্ষর্থীর মৃত্যু হয়েছে। তার নাম মাহবুবুল হাসান (২১)। বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহবুবুল হাসান ফেনীর সোনগাজী উপজেলার মধ্যম চর চান্দিয়া এলাকার মৃত মো: নোমান হোসেনের ছেলে। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত রবিবার দুপুরে অসহযোগ আন্দোলনে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় বিক্ষোভ মিছিলে ছিলেন মাহবুবুল হাসান। এসময় শহরের ট্রাংক রোড থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র-জনতা গুরুতর আহত হন।

নিহত মাহবুবুল হাসানের ভাই মাহফুজ আলম বলেন, আমার ভাই মাসুম উপজেলার ছাগলনাইয়া কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স শেষ করেছেন। গত (০৪ আগস্ট) সকালে শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিলে যোগ দেন তিনি। ওই দিন দুপুরের দিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি চালালে তার মাথায় ৩টি গুলি লাগে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মাহাবুবুলকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার (০৭ আগস্ট) সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : : নওগাঁর পোরশায় সড়কে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্ন হলো শেরপুর কলেজ মসজিদ প্রাঙ্গণ

বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনার স্তূপ অবশেষে পরিষ্কার করা হয়েছে। গত ২৯ মার্চ গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের মাত্র...

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তাঁর...

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : : নওগাঁর পোরশায় সড়কে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চার...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্ন হলো শেরপুর কলেজ মসজিদ প্রাঙ্গণ

বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনার স্তূপ অবশেষে পরিষ্কার করা হয়েছে। গত ২৯ মার্চ...

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের...

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন...

দেশে কোনো তেলের সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয়...