আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যটকদের সাজেক না যাওয়ার আহ্বান জেলা প্রশাসনের

আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যটককেন্দ্র সাজেকে না যেতে পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন। গতকাল সকালে সাজেক থেকে ফেরার পথে ৩জন পর্যটক দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ।
জানা গেছে, গতকাল সাজেক থেকে বাড়ি ফেরার পথে তিনজন পর্যটককে অপহরণ করে দুর্বৃত্তরা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে অপহরণের কিছুক্ষণ পরই আবার তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, পার্বত্য জেলায় বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যেনো আর কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, আমরা এই কয়দিন খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও দীঘিনালার সকল ঘটনা পর্যবেক্ষণ করেছি, এরমধ্যে ফের তিন পর্যটক’কে অপহরণের ঘটনাসহ সব মিলিয়ে আমরা পর্যটকদের নিরুৎসাহিত করেছি। পার্বত্য জেলার পরিস্থিতি আগামী এ কয়দিনে স্বাভাবিক হলে আমরা আবারও পর্যটকদের পর্যটনে উৎসাহিত করব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

