ঈদের দিন সালামি দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত

ঈদের দিন ভাতিজাদের সালামি দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর দায়ের কোপে স্বামী তাইজুল ইসলাম আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চৌপুতি বটতলা এলাকার মো: মকবুল হোসেনের ছেলে তাইজুল ইসলাম ঈদের দিন বৃহস্পতিবার সকালে তার ভাতিজাদের ২০ টাকা করে ঈদ সালামি দিলে তার স্ত্রী রাশেদা ২০ টাকার পরিবর্তে ১০ টাকা দিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাশেদা দা দিয়ে তার স্বামী তাইজুলকে কোপ দেয়। এতে তাইজুলের ঘাড়ের নিচে কেটে যায়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তাইজুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে তাইজুলের স্ত্রী রাশেদা বেগম এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাইজুল তাকে ওই দা নিয়ে কোপ দেওয়ার চেষ্টা করেন এতে তিনি বাধা দিলে ওই দা তার স্বামী ঘাড়ের নিচে লাগে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র রায় জানান, এ ঘটনায় স্বামী-স্ত্রী দুইজনই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

