তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও জবি শিক্ষার্থীদের

তিন দফা দাবি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের ব্যানারে গণ-পদযাত্রা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জবি শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো, বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালক’কে আইনের আওতায় আনা এবং আগামী ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর একজন দক্ষ কর্মকর্তা নিয়োগ দোয়, সেনাবাহিনীর হাতে বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দেয়া (অগ্রাধিকার ভিত্তিতে হল) এবং অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে বিগত সরকারের আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।
এই আন্দোলনের সংগঠক এ. কে. এম রাকিব জানান, আজ আমরা শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব। এর পাশাপাশি এসব সমস্যা সমাধানের জন্য আগামী তিন কার্যদিবসের সময় দেব। যদি এরমধ্যে এসব সমস্যার সমাধান না করা হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

