দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতা ও সংঘর্ষের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (১৮ আগস্ট) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। গত ১৫ আগস্ট এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
অফিস আদেশে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে ১৮ আগস্ট (রবিবার) হতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জুলাইয়ের মাঝা-মাঝি থেকে শিক্ষাদান বন্ধ রয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলনের কারণে ১ জুলাই থেকে পাঠদান বন্ধ আছে।
এর পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ভিসি পদত্যাগ করার কারণে সেগুলোর একাডেমিক কার্যক্রম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে, প্রাথমিক বিদ্যালয়গুলো ১৪ আগস্ট থেকে পাঠদানের কার্যক্রম চালিয়ে আসছে। তবে দীর্ঘ দিন বন্ধ থাকার পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম।
তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে চিন্তা স্কুলে স্কুলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্কুলের গেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের স্কুল আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে যেন প্রবেশ করতে না পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও স্কুলের শিক্ষার্থী পরিবহনের গাড়িগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য মোবাইল ফোনে এসএমএস দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

