ধর্ষণের প্রতিবাদে স্লোগানে-স্লোগানে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

দেশজুড়ে ৮ বছরের শিশুসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।
শনিবার (০৯ মার্চ) রাত ২টার দিকে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। পরে এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য, জয় বাংলা ভাস্কর্য ও সকল আবাসিক হল প্রদক্ষিণ করে।
এসময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে, ‘তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া’ ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট, ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, আমার বোন ধর্ষিত কেনও, ইন্টেরিম জবাব দে, ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে নাসহ আরও বিভিন্ন স্লোগান দিতে থাকে তার।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নেই। একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, তবুও কারও বিচার হচ্ছে না। আমরা আর এই বিচারহীনতা চাই না। ধর্ষকদের এমন বিচার করতে হবে যেন বাংলার মাটিতে আর কোনও ব্যক্তি এমন কাজ করতে সাহস না পায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

