বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের আনুমানিক বয়স ৭০-৭৫ বছর। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া শহরের তিনমাথা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন অজ্ঞাতনামা এক বৃদ্ধ লোক। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

