বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে। অভিযুক্ত কিশোর বগুড়া সদরের নামুজা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার কথা বলে গতকাল সকালে বাসা থেকে বের হয় কিশোরীটি। পরে মোবাইল ফোনে পরিচিত হওয়া এক বন্ধুর সঙ্গে একটি ইকো পার্কে ঘুরতে যায়। সেখান থেকে নানা প্রলোভন দিখিয়ে তাকে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় অভিযুক্ত কিশোর এবং সেখানে ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে।

এরপর বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত কিশোর সেখান থেকে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে খবর দেন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দিন বলেন, “ভুক্তভোগী কিশোরী বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

