বগুড়া শহরে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়া শহরে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে শহরের মাটিডালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব সিন্দুনা এলাকার বাসিন্দা নজরুল ইসলাম খান। নীলফামারী জেলার ডিমলার ছোট খাতা এলাকার মো: রুবেল মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো: মীর মনির হোসেন।
বগুড়া শহরে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটকের বিষয়ৈ র্যাবের কর্মকর্তা মো: মীর মনির হোসেন জানান, আজ গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতের পারি যে রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে গাঁজা বহন করছে। এমন তথ্যের ভিত্তিতে মাটিডালী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক এবং ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককতৃ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

