বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৪ অক্টেবর) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার গ্রিন লাইফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা ক্ল্যাসিক নামে একটি বাস গতকাল মধ্যরাতে গ্রিন লাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। সেখানে বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, দুর্ঘটনাকবলিত বাসের সিলিন্ডারটি বেশ নিম্নমানের ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন, মো: হৃদয় (১৯), মো: ইউসুফ (৩২) ও সুজন (২৫)।

লক্ষ্মীপুর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই ওই ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে আহত ১০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে কারও কারও হাত-পাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) (সদর সার্কেল) সোহেল রানা জানান, বাসের গ্যস সিলিন্ডার বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

