ভোট দিলেন ক্রিকেটার সাকিব আল হাসান

ভোট দিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রবিবার (৭ জানুয়ারি নিজ ভোট কেন্দ্র দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট দিলেন তিনি। এ সময় তার সাথে বাবা মাশরুর রেজা কুটিল ও তার ছোট বোন বৃষ্টি উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে সাকিব জানান, আশা করি দেশের নাগরিকরা মূল্যবান ভোটটি দিয়ে তাদের ভোটাধিকার পূরণ করবেন। তারা সচেতনতার সাথে ভোট প্রদান করে আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সে ক্ষেত্রে আমি মনেকরি তারা নৌকায় ভোট দিয়ে আমাকে বেছে নেবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

নৌকার প্রার্থী সাকিব আল হাসানের পাশাপাশি এদিন সকালে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন মাগুরা-১ এর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এছাড়া মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী বীরেন শিকদার শালিখার শিংড়া মাগুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এ সময় তারা জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

