যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশী

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশে ফিরেছেন আরও ৮৫ প্রবাসী। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এর সহায়তায় শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দেশে ফেরেন তারা।
বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে দেশে আসেন প্রবাসীরা। সব মিলিয়ে এ পর্যন্ত ১৬টি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।
দেশে ফিরে আসা এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রত্যেক ব্যক্তিকে ৫০০০ টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে আইওএম।
ইসরায়েলের হামলায় লেবাননে এখন পর্যন্ত ১ জন বাংলাদেশি নিহতের সংবাদ পাওয়া গেছে। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসন সকয় ব্যয় বহন করছে সরকার। আর যারা লেবাননেই থাকতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

